আন্দুলবাড়ীয়ায় মাদ্রাসা ও এতিমখানায় খাবার বিতরণ

আপলোড তারিখঃ 2021-10-04 ইং
আন্দুলবাড়ীয়ায় মাদ্রাসা ও এতিমখানায় খাবার বিতরণ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের উদ্যোগে আন্দুলবাড়ীয়ার দুইটি মাদরাসা ও এতিমখানায় খাবার বিতরণ করা হয়েছে। গতকাল রোববার দুপুর ২ টায় আন্দুলবাড়ীয়া মুহাম্মাদিয়া দারুল উলুম ক্বওমী মাদরাসা ও লিল্লাহ বোডিং এবং আন্দুলবাড়ীয়া মহিলা ক্বওমী মাদরাসা ও লিল্লাহ বোডিংয়ের ২ শতাধিক কোমলমতি শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়। এছাড়াও মহামারি করোনায় ক্ষতিগ্রস্থ আরও ৫০ জন মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এই খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রেড ক্রিসেন্ট সোসাইটির চুয়াডাঙ্গা ইউনিটের আজীবন সদস্য আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, বিশিষ্ট সমাজসেবক মোল্লা মোতাহারুল ইসলাম চঞ্চল, ডা. খন্দকার মো. মিজানুর রহমান, সাবেক ইউপি মেম্বর আব্দুর রহমান, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, মাদরাসার মুহাতামিম মুফতি মাওলানা সাব্বীর আহমাদ ও হযরত মাওলান তরিকুল ইসলাম, হাফেজ আবু মুসা প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)