কুমারী ইউনিয়ন ওয়ার্ড কৃষক লীগের কমিটি গঠন

আপলোড তারিখঃ 2021-10-04 ইং
কুমারী ইউনিয়ন ওয়ার্ড কৃষক লীগের কমিটি গঠন ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা কুমারী ইউনিয়ন কৃষক লীগের ৪ ও ৫ নম্বর ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার বিকেল সাড়ে চারটার দিকে কুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন কৃষক লীগের সভাপতি রজব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল হক পানু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা কৃষক লীগের সভাপতি এম আজিজুল হক, আলমডাঙ্গা পৌর কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৌমেন্দ্র নাথ সাহা, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক খন্দকার বজলুর রহমান, পৌর কৃষক লীগের আহ্বায়ক ফজলুর রহমান, উপজেলা কৃষক লীগের সহসভাপতি কওছার আলী ও সামছাদ রানু। পৌর কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক ও হারদী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী শাহবুল হকের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমান আলী, আজিজুল হক, রজব আলী, আসকার মিয়া, জসিম উদ্দিন, নাজমুল ইসলাম, আসাদুল, সলক, সাইফুল ইসলাম, মণ্টু মিয়া, মান্নান মিয়া, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, আনিসুজ্জামান, হালিম, ফিরোজ হোসেন, বাবলু মিয়া, মো. প্রান্ত, টগর, ওসমান, সোহান প্রমুখ। আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে ৪ নম্বর ওয়ার্ডে মো. মোমিনকে সভাপতি ও মো. নাজমুল হোসেনকে সম্পাদক এবং ৫ নম্বর ওয়ার্ডে মো. লালু মিয়াকে সভাপতি ও মো. সুলতানকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)