দর্শনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে হিজলগাড়ি প্রেসক্লাবের নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2021-10-03 ইং
দর্শনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে হিজলগাড়ি প্রেসক্লাবের নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করছেন হিজলগাড়ী প্রেসক্লাবের নবগঠিত কমিটির সদস্যরা। গতকাল শনিবার সন্ধ্যায় দর্শনা প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দর্শনা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরুর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন, সাধারণ সম্পাদক এসএম ওসমান, দর্শনা প্রেসক্লাবের সহসভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হারুন রাজু, সিনিয়র সাংবাদিক এফএ আলমগীর, সাবেক সভাপতি হানিফ মণ্ডল, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব মামুন, মনিরুজ্জামান সুমন, হিজলগাড়ি প্রেসক্লাবের সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক লাবলুর রহমান। এসময় হিজলগাড়ি প্রেসক্লাবের পক্ষ থেকে দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়েছে হিজলগাড়ি প্রেসক্লাবের নবগঠিত কমিটির প্রত্যেককে। দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল হক পিপুলের উপস্থাপনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সদস্য সাব্বির আলীম, আব্দুল হান্নান, মাসুম বিল¬াহ, ওয়াসিম রয়েল, ইমতিয়াজ রয়েল, সুকমল চন্দ্র দাস বাধন, আবিদ হাসান রিফাত, ফরহাদ হোসেন, আব্দুর রহমান। এছাড়া হিজলগাড়ী প্রেসক্লাবের সদস্যদের মধ্য উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি সেলিম রেজা, যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ অপূর্ব, সাংগঠনিক সম্পাদক নয়ন আহম্মেদ, অর্থ সম্পাদক মাহফুজ আলম, আব্দুস সামাদ অপূর্ব, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম জনি, ক্রীড়া সম্পাদক ইসরাফিল আলম নিরব, সদস্য সম্রাট হোসেন ও নিশান আহম্মেদ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)