চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা

আপলোড তারিখঃ 2021-10-01 ইং
চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা সমীকরণ প্রতিবেদন: ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সংঘের নিজ কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংঘের সভাপতি এ কে এম আলী আখতার। বক্তব্য দেন ডা. হিরোক চৌধুরী, সংঘের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ ও সংঘের উপদেষ্টা অধ্যক্ষ হামিদুল হক মুন্সি। সভায় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, সাংবাদিক আলাউদ্দীন, আবু সাঈদ হেলাল নূর, বিশ্ব নাথ কর্মকার ও অ্যাড. ফারুক। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠ করা হয়। অতপর সংগঠনের সকল প্রয়াত সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরিশেষে দেশের উন্ততি ও প্রবীণসহ সকলের শান্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)