মুজিবনগরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2021-10-01 ইং
মুজিবনগরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

মুজিবনগরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত প্রতিবেদক, মুজিবনগর: বাংলাদেশ যুব অধিকার পরিষদ মেহেরপুর জেলা শাখার আয়োজনে ‘ভিপি নুর ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল চারটায় মুজিবনগর উপজেলা স্মৃতি কমপ্লেক্স মাঠে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে মুজিবনগর একাদশ বনাম মিশনপাড়া একাদশ। পুরো সময়জুড়ে খেলা গোলশূন্য ড্র হওয়ায় খেলাটি টাইব্রেকারে গড়াই। পরে টাইব্রেকারে মুজিবনগর একাদশ ৩-২ ব্যবধানে খেলায় জয়লাভ করে। সেরা খেলোয়াড় নির্বাচিত হন হাকিম এবং সেরা গোলদাতা নির্বাচিত হন শিলন। খেলার উদ্বোধন ঘোষণা করেন আরিফ খাঁন, জেলা প্রতিনিধি (ছাত্র, যুব, শ্রমিক, প্রবাসি ও পেশাজীবি অধিকার পরিষদ, মেহেরপুর জেলা শাখা), যুব অধিকার পরিষদ মেহেরপুর জেলা শাখার আহ্বায়ক মো. তরিকুল ইসলাম ও সদস্যসচিব মো. পিণ্টু খান। এছাড়াও উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা ছাত্র ও যুব অধিকার পরিষদের সদস্য মো. আরিফ রেজা, মো. আবু সাঈদ, মো. আনোয়ার হোসেন, মো. তুফান মোল্লা, মো. এনামুল মল্লিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)