শাহাপুর-পাঁকা গ্রামবাসীর চলাচলের একমাত্র সড়কটি অবৈধভাবে দখলের অভিযোগ, জনদুর্ভোগ

আপলোড তারিখঃ 2021-09-30 ইং
শাহাপুর-পাঁকা গ্রামবাসীর চলাচলের একমাত্র সড়কটি অবৈধভাবে দখলের অভিযোগ, জনদুর্ভোগ ছবির ক্যাপশন:

শাহাপুর-পাঁকা গ্রামবাসীর চলাচলের একমাত্র সড়কটি অবৈধভাবে দখলের অভিযোগ, জনদুর্ভোগ প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের শাহাপুর টু পাঁকা গ্রামবাসীর চলাচলের একমাত্র সড়কটি অবৈধভাবে দখল করে কাটা তারের বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সরকারি রাস্তা দখলমুক্ত চেয়ে গ্রামবাসীর পক্ষে ২৫-৩০ জন গণস্বাক্ষর করে লিখিতভাবে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার বরবর অভিযোগপত্র দাখিল করেছেন। জানা গেছে, জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের শাহাপুর গ্রামের নবী ছদ্দীন মন্ডলের ছেলে রফিকুল ইসলাম রফিক বাড়ির পাশ্ববর্তী শাহাপুর কেলে বাঞ্চা পুলের মুখ নামক মাঠে দীর্ঘদিন যাবত তাঁর নিজস্ব পেয়ারা বাগান সংলগ্ন সরকারি কাঁচা রাস্তার গাছসহ জমি আংশিক জবর দখল করে অবৈধভাবে তার কাটার বেড়া দিয়ে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছেন। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার সাধারণ মানুষ। এ বিষয়ে গ্রামের একাধিক ব্যক্তির সাথে যোগাযোগ করা হলে নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, রাস্তার জমিতে তার কাটার বেড়া ঘেরাকে কেন্দ্র করে দুটি গ্রুপের রশি টানাটানির কারণে যে কোনো মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে। এ ব্যাপারে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম জানান, তিনি গণস্বাক্ষরকৃত একটি লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করেন। তিনি অভিযোগটি আমলে নিয়ে দ্রুত উভয়পক্ষকে নোটিশের মাধ্যমে ইউএনও কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেন। এ ব্যাপারে আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার জানান, ‘এ ঘটনা আমি শুনেছি। আমার সরেজমিন পরিদর্শন করা সম্ভব হয়নি। সরেজমিন তদন্ত পূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)