স্মার্টফোন শনাক্ত করবে গাঁজা সেবনকারী

আপলোড তারিখঃ 2021-09-30 ইং
স্মার্টফোন শনাক্ত করবে গাঁজা সেবনকারী ছবির ক্যাপশন:

স্মার্টফোন শনাক্ত করবে গাঁজা সেবনকারী প্রযুক্তি প্রতিবেদন: স্মার্টফোন সেন্সর শনাক্ত করবে গাঁজা সেবনকারীকে! সম্প্রতি যুক্তরাষ্ট্রের রুটগার্স বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এ চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। গবেষকরা বলছেন, স্মার্টফোন সেন্সর ব্যবহার করে ৯০ শতাংশ সঠিকভাবে গাঁজায় আসক্ত ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব হবে। রুটগার্স বিশ্ববিদ্যালয়ের গবেষক ট্যামি চং বলেন, একজন ব্যক্তির ফোনের সেন্সর ব্যবহার করে, আমরা কখন কোন ব্যক্তি গাঁজার নেশার সম্মুখীন হতে পারেন, তা সনাক্ত করতে সক্ষম হয়েছি। তিনি আরও বলেন, এই গবেষনার কারণে বিশ্বব্যাপী গাঁজা সেবনের ক্ষতি কমানোর পাশাপাশি এর প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করাও সম্ভব। এ ব্যাপারে ড্রাগ অ্যান্ড অ্যালকোহল ডিপেন্ডেন্স জার্নালে প্রকাশিত গবেষণার তথ্য অনুযায়ী, তরুণদের থেকে প্রাপ্ত তথ্য থেকে এই গবেষণা করা হয়েছে। গবেষণার অংশ হিসেবে সপ্তাহে অন্তত দুইবার গাঁজার নেশা করেন, এমন তরুণদের অংশগ্রহণের অনুরোধ করা হয়েছিল। প্রাথমিকভাবে প্রাপ্ত সার্ভার ডেটা পরীক্ষা ছাড়াও কখন নেশা করা হয়েছে, এ সকল তথ্য সেন্সর ব্যবহার করে জানার চেষ্টা করেছেন গবেষকদল। গবেষণায় বলা হয়েছে, ‘দিনের কোন সময় গাঁজার নেশা করা হয়েছে সেই ভিত্তিতে ৬০ শতাংশ সঠিকভাবে জানা সম্ভব। এছাড়াও স্মার্টফোন সেন্সর ও সময় বিবেচনা করে ৯০ শতাংশ নির্ভুলভাবে এ সম্পর্কে বিস্তারিত জানা গেছে।’ সূত্র:ফোর্বস

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)