জীবননগরে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2021-09-30 ইং
জীবননগরে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক হয়েছেন। গতকাল বুধবার সকাল ৯টার দিকে তাঁতে আটক করা হয়। জানা যায়, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল খালেকের নির্দেশে জীবননগর থানার এসআই (নি.) ভবতোষ রায় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিত্বে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া বড় মসজিদ পাড়ায় মাদক বিরোধী অভিযান পরিচলনা করেণ। এসময় আব্দুল্লাহর মুদি দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে গোয়ালপাড়া মসজিদপাড়ার মৃত দাউদ আলীর মেয়ে মোছা. নাছিমা খাতুনকে (৫০) ৭ শ গ্রাম গাঁজাসহ আটক করেন। এ ব্যাপারে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)