চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

আপলোড তারিখঃ 2021-09-30 ইং
চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ যুব মহিলা লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উৎসবমুখর পরিবেশে পালন করা হয়েছে। গত মঙ্গলবার বাদ মাগরিব চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ৫ম তলায় জেলা যুব মহিলা লীগের অফিস কক্ষে এই জন্মদিন পালন করা হয়। অনুষ্ঠানে জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজ পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. নাসির উদ্দিন, খুস্তার জামিল, যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, অ্যাড. শামসুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, কার্যনির্বাহী সদস্য ও চুয়াডঙ্গা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. বেলাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মোছা. গিনি ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, ক্রীড়া সম্পাদক, প্রচার সম্পাদকসহ জেলা যুব মহিলা লীগের সকল নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)