স্বামীর টাকা নিয়ে অন্যের সাথে পালাল প্রবাসীর স্ত্রী

আপলোড তারিখঃ 2021-09-30 ইং
স্বামীর টাকা নিয়ে অন্যের সাথে পালাল প্রবাসীর স্ত্রী ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: এক সন্তানের জননী মোছা. সুকতারা খাতুন (৩৫) স্বামীর ৫০ হাজার টাকা নিয়ে অন্যের হাত ধরে অজানা উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন। শুকতারা মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড পাড়ার মো. বিল্লাল হোসেনের মেয়ে ও মেহেরপুর সদর উপজেলার আমদাহ গ্রামের মো. বিপ্লব হোসেনের স্ত্রী। এ বিষয়ে শুকতারার শাশুড়ী বিলকিস খাতুন ও তাঁর পিতা বিল্লাল হোসেন মেহেরপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। শুকতারার শাশুড়ী বিলকিস খাতুন বলেন, ‘গত ৫ বছর আগে আমার ছেলে মো. বিপ্লব হোসেনের সাথে শুকতারার বিবাহ সম্পন্ন হয়। পরে আমার ছেলে সৌদি আরবে যায়। আমার ছেলের সৌদি আরব থেকে পাঠানো ৫০ হাজার টাকা নিয়ে গত ১২ অক্টোবর ছেলের বৌ বিলকিস খাতুন অজ্ঞাত কাউকে নিয়ে পালিয়ে যায়। এসময় সে তার শিশু কন্যাকে ফেলে রেখে গেছে। এ বিষয়ে আমি মেহেরপুর সদর থানায় একটি অভিযোগ দাখিল করেছি।’ শুকতারার বাবা বিল্লাল হোসেন বলেন, ‘আমার মেয়ে তার শ^শুর বাড়ি ও আমার বাড়ির কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে চলে গিয়েছে। বর্তমানে আমরা তার কোনো খোঁজ পাচ্ছি না। এ বিষয়ে আমি মেহেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। যার নম্বর ৯৯২ তাং ২০/০৯/২১। মেহেরপুর থানার ডিউটি অফিসার বলেন, এ বিষয়ে উভয় পক্ষ মেহেরপুর থানায় অভিযোগ করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)