চুয়াডাঙ্গা, জীবননগর ও দামুড়হুদায় বঙ্গবন্ধু ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

আপলোড তারিখঃ 2021-09-30 ইং
চুয়াডাঙ্গা, জীবননগর ও দামুড়হুদায় বঙ্গবন্ধু ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু ছাত্র পরিষদের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে গতকাল সকাল সাতটায় দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সারা দিনের কার্যক্রম শুরু হয়। এরপর বিকেল তিনটায় বঙ্গবন্ধু ছাত্র পরিষদের জীবননগর উপজেলা শাখা আয়োজিত আলোচনা সভা, কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ জীবননগর উপজেলা শাখার সভাপতি আব্দুল্লা আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেডিকে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি তোফাজ্জেল হোসেন। প্রধান বক্তা ছিলেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মেহেদী হাসান হিমেল মল্লিক। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদের চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক আহবায়ক সাইফুল ইসলাম রানা, সদর উপজেলা শাখার সভাপতি জাহিদ হাসান টোকন ও জেলা ছাত্রলীগ নেতা হারুন জোয়ার্দ্দার। এসময় আরও উপস্থিত ছিলেন কেডিকে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মনির হোসেন, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ জীবননগর উপজেলা শাখার সহসভাপতি অনিক, যুগ্ম সাধারণ সম্পাদক তামজিদ, সাংগঠনিক সম্পাদক রিয়াদ, শান্তসহ জীবননগর উপজেলা শাখার নেতা-কর্মীরা। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক নাদিমুর রহমান পিয়াল। অপর দিকে, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ দামুড়হুদা উপজেলা শাখার আয়োজনে সন্ধ্যায় জয়রামপুর স্কুল মাঠে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের দামুড়হুদা উপজেলা ছাত্র পরিষদের সভাপতি এস এম সুমন আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা শাখার সভাপতি হিমেল মল্লিক। বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক আহবায়ক সাইফুল ইসলাম রানা, সদর উপজেলা ছাত্র পরিষদের সভাপতি জাহিদ হাসান টোকন, জেলা ছাত্রলীগ নেতা হারুন জোয়ার্দ্দার, সদর উপজেলা শাখার সহসভাপতি উজ্জল হোসেন। বঙ্গবন্ধু ছাত্র পরিষদ দামুড়হুদা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন বাবুর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন হাউলি ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক মিফতা, দামুড়হুদা উপজেলা ছাত্র পরিষদ নেতা সূর্য, মসিউর রহমান, সিহাব, ইয়াসিন, সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহসহ দামুড়হুদা উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের নেতা-কর্মীরা। অন্যদিকে, গতকাল রাত নয়টায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে কেক কেটে উদ্যাপন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন হিমেল মল্লিক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)