ঝিনাইদহে স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা

আপলোড তারিখঃ 2021-09-30 ইং
ঝিনাইদহে স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টা থেকে জেলা শিল্পকলা একেডেমি মিলানায়তনে এই বর্ধিত সভার প্রথম অধিবেশন শুরু হয় এবং বেলা তিনটায় শেষ হয়। বর্ধিত সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহাদুর রহমান খোকন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সরোয়ার জাহান বাদশা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী আব্দুল হাই। অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ জেলায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠিত আহ্বায়ক সাইদুল করিম মিণ্টু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি তৈয়ব আলী জোয়ার্দ্দার, সাংগঠনিক সম্পাদক এম এ হাকিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিশ্বাস, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মনজুর পারভেজ তুষার, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা আব্দুল মতিন, আলা উদ্দিন, শাহরিয়ার রাসেল, খান জাহান আলী, ওহিদুজ্জামান উজ্জল, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অমিও মজুমদার অপুসহ বিভিন্ন নেতারা। বর্ধিত সভায় ঝিনাইদহ জেলার ৬টি উপজেলা, ৬টি পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা যোগ দেন। অনুষ্ঠানে দলের নেতা-কর্মীরা সাংগঠনিক রিপোর্ট পেশ করেন এবং সাংগঠনিক সমস্যা নিয়ে উন্মুক্ত বক্তব্য দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)