ঝিনাইদহে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

আপলোড তারিখঃ 2021-09-29 ইং
ঝিনাইদহে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ‘তথ্য আমার অধিকার, জানা আছে কি সবার’ এই স্লোগানে ঝিনাইদহে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা। অনুষ্ঠানে বক্তব্য দেন ঝিনাইদহের ডিসি মো. মজিবর রহমান। তিনি তাঁর বক্তৃতায় বলেন, বঙ্গবন্ধু যেসকল অধিকারের কথা বলেছিলেন, বর্তমান সরকার সেই সকল অধিকার নিশ্চিতে কাজ করছে। তথ্য অধিকার আইন, ২০০৯ অর্থাৎ তথ্যের অধিকার তারই অংশ। সকল কার্যালয়ের তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে। তথ্য প্রকাশে কোনো ঘাটতি থাকলে প্রতিষ্ঠানসমূহকে নিজ উদ্যোগে প্রকাশ করতে হবে। তথ্য প্রদানকারী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার তথ্য দৃশ্যমান রাখা হচ্ছে, ঘাটতি থাকলে পূরণ করতে হবে। জনগণের মধ্যে যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে, তা এক দিনে হয়নি বরং দীর্ঘদিনের কর্মফল। আয়োজিত আলোচনা সভায় সচেতন নাগরিক কমিটি (সনাক) সহযোগী সংগঠন হিসেবে অংশগ্রহণ করে। এছাড়া সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সনাক ও ইয়েস সদস্য, শিক্ষক, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)