ছবির ক্যাপশন:
প্রতিবেদক, উথলী:
জীবননগরে ৬ষ্ঠ জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞানবিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনলাইন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র তন্ময় রহমান তুর্য্য ১ম স্থান অধিকার করে। এছাড়া ৬ষ্ঠ জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডে তন্ময় রহমান তুর্য্যর নেতৃত্বে শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ১ম স্থান অর্জন করেছে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি মো. হাফিজুর রহমান হাফিজ, উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা প্রমুখ। উল্লেখ্য, তন্ময় রহমান তুর্য্য সাংবাদিক তারিকুর রহমান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স তহমিনা খাতুনের পুত্র। এর আগেও সে এই ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বেশ কয়েকবার ১ম স্থান অধিকার করে।
