ঝিনাইদহে পিলার চাপা পড়ে ছয় বছরের শিশুর মৃত্যু

আপলোড তারিখঃ 2021-09-29 ইং
ঝিনাইদহে পিলার চাপা পড়ে ছয় বছরের শিশুর মৃত্যু ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: প্রতিবেশীর ঝগড়ার সময় ঘরের পিলার ভেঙে প্রাণ গেল ৬ বছরের শিশু শান্ত খাতুনের। ঝিনাইদহ সদর উপজেলার দোগাছি ইউনিয়নের কলামনখালী গ্রামের কামরুল ইসলামের মেয়ে শান্তা। গত সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, কলামনখালী গ্রামের দক্ষিণপাড়ার লাল ও তাঁর স্ত্রী বিথি খাতুনের মধ্যে ঝগড়া হচ্ছিল। এই পথেই গ্রামের মক্তবে পড়তে যাচ্ছিল শান্তা। লাল মিয়ার মেয়েও শান্তার সঙ্গে পড়ে। বান্ধবীর জন্য অপেক্ষা করছিল শান্ত। ঝগড়ার সময় লালের কাছাকাছি অবস্থানে থাকায় ধাক্কা লাগে শান্তার গায়ে। পুরাতন ইটের পিলারের সাথে ধাক্কা খায় শান্তা। পিলারটি ভেঙে পড়ে তাঁর গায়ের ওপর। মারাত্মক আহত হয় ৬ বছরের মেয়েটি। পরিবারের লোকেরা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তাঁর। স্থানীয় চেয়ারম্যান ইসহাক জোয়ার্দ্দার জানান, তিনি একটি শিশু মৃত্যুও খবর শুনেছেন, তবে কীভাবে মারা গেছেন, তিনি বলতে পারেন না। কলামনখালী গ্রামের মেম্বার মকবুল হোসেন জানান, পিলারটি কীভাবে পড়েছে, তা তিনি বলতে পারেন না। মেয়েটিকে ধাক্কা দিয়ে পিলার সঙ্গে আঘাত করার বিষয়টি সত্য নয় বলে তিনি জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)