দামুড়হুদায় বজ্রপাতে নিহত পরিবারের আর্থিক সহযোগীতাকালে আনোয়ারুল হক মালিক মনবতার কল্যানই আমাদের একমাত্র লক্ষ্য

আপলোড তারিখঃ 2017-05-31 ইং
দামুড়হুদায় বজ্রপাতে নিহত পরিবারের আর্থিক সহযোগীতাকালে আনোয়ারুল হক মালিক মনবতার কল্যানই আমাদের একমাত্র লক্ষ্য ছবির ক্যাপশন:
`20170531_161445` গতকাল বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে বজ্রপাতে নিহত পরিবারগুলোকে আর্থিক সহযোগীতা প্রদান করা হয়। গত ১২.৫.১৭ তারিখে দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রামের হায়দার আলীর পুত্র মো:আব্দুস সামাদ (২৫) কানাইডাঙ্গা রবিউল ইসলামের পুত্র আব্দুল মালেক (১০) হাতিভাঙ্গা গ্রামের সাফায়েতুল্লাহ এর পুত্র সাইদুর রহমান (৩৫) বজ্রপাতে নিহত হন। জেলা জামায়াতের নেতৃবৃন্দ উক্ত পরিবার সমুহের বাড়ী বাড়ী গমন করে প্রত্যেক পরিবারকে নগদ ১৫ হাজার করে টাকা আর্থিক সহযোগিতা প্রদান ও সমবেদনা জ্ঞাপন করা হয়। এ সময় জেলা জামায়াতের আমীর আনোয়ারুল হক মালিক নিহত পরিবারের সদস্যদের উদ্দ্যেশ্যে বলেন আমরা আল্লাহর বান্দা আমাদেরকে কখন কিভাবে আল্লাহ কাছে ফিরে যেতে হবে কেউ জানিনা, জামায়াতে ইসলামী সব সময় মনবতার কল্যানে আপনাদের পশে আছে এবং থাকবে। মনবতার কল্যান সাধনই  আমাদের একমাত্র  উদ্দ্যেশ্য। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও:আজিজুর রহমান, চুয়াডাঙ্গা-২ আসনের গনমানুষের নেতা বিশিষ্ট্য সমাজসেবক জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারী মো: রুহুল আমীন, জেলা শাখার সমাজকল্যান সম্পাদক নায়েব আলী, দামুড়হুদা ইউনিয়ানের আমীর আবুল বাশার প্রমূখ।-প্রেসবিজ্ঞপ্তি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)