প্রধানমন্ত্রীর জন্মদিনে ঝিনাইদহে লক্ষাধিক মানুষকে টিকা দেওয়ার উদ্যোগ

আপলোড তারিখঃ 2021-09-27 ইং
প্রধানমন্ত্রীর জন্মদিনে ঝিনাইদহে লক্ষাধিক মানুষকে টিকা দেওয়ার উদ্যোগ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: প্রধানমন্ত্রীর জন্মদিনকে স্মরণীয় করে রাখতে ঝিনাইদহ স্বাস্থ্য বিভাগ নান্দনিক উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে মানবতার কল্যাণ সাধনে ২৮ সেপ্টম্বর ঝিনাইদহের লক্ষাধিক মানুষকে দেওয়া হবে করোনার টিকা। এই টিকা হবে প্রধানমন্ত্রীর স্মরণে স্বাস্থ্য বিভাগের উপহার। তথ্য নিশ্চিত করে ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, ‘বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক গতকাল রোববার বিকেলে এ নিয়ে সভা করেছি। প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় করোনার টিকা প্রদান করা হবে, যাতে মানুষ প্রধানমন্ত্রীর জন্মদিনটি স্মরণীয় করে রাখতে পারে।’ তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো স্বাস্থ্য বিভাগ ও আমাদের জন্য অনেক কিছু করেছেন। তার জন্য তো আমরা কিছুই করতে পারি। সে জন্য স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে উপহার স্বরুপ ঝিনাইদহের লক্ষাধিক মানুষকে টিকা দেওয়া হবে, যেটাকে বলা হবে টিকা ক্যাম্পেইন। সিভিল সার্জন দপ্তর থেকে বলা হয়েছে, প্রতিটি ইউনিয়নে ১৫০০ ও পৌর এলাকায় ৫০০ জনকে টিকা দেওয়ার কথা ভাবা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)