দর্শনা দক্ষিন চাঁদপুরের গোরস্থানটি অবহেলিত উন্নয়ন প্রত্যাশায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ এলাকাবাসীর

আপলোড তারিখঃ 2017-05-31 ইং
দর্শনা দক্ষিন চাঁদপুরের গোরস্থানটি অবহেলিত উন্নয়ন প্রত্যাশায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ এলাকাবাসীর ছবির ক্যাপশন:
`20170531_165453`দর্শনা অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার ১নং ওয়ার্ড দক্ষিন চাঁদপুরের প্রাচীন সরকারী কবরস্থানটি অবহেলিত অবস্থায় রয়েছে। প্রতি বছর বর্ষার মৌসুমে কবরস্থান সংলগ্ন পুকুরটির ময়লা আবর্জনা মিশ্রিত পানি কবরস্থানটিকে নোংরা করে তুলছে। জানা গেছে, দক্ষিন চাঁদপুরে প্রাচীন সরকারী কবরস্থান সংলগ্ন দর্শনা পৌরসভার মালিকানাধীন একটি পুকুর রয়েছে। যা প্রতি বছরে পৌর কর্তৃপক্ষ লিজ দিয়ে হাজার হাজার টাকা উপার্যন করছে। এই পুকুরটিতে সারা বছরই পানি টইটুম্বর থাকে। এর সাথে বেশ কয়েকটি ড্রেন লাইন এসে যুক্ত হয়েছে। এ সকল ড্রেন লাইনের সাথে প্রায় প্রত্যেকটি বাড়ির ময়লা আবর্জনার পানি যাওয়ার সুযোগ রয়েছে। একটু ভারি বর্ষনে এই পুকুরটি ভর্তি হয়ে ময়লা আবর্জনা পানি পবিত্র কবরস্থানে ঢুকে পড়ে এবং কবরস্থানটি ময়লা পানিতে পরিপূর্ণ হয়ে ওঠে। এলাকাবাসী জানায় কবরস্থানটির এই সমস্যার সমাধান চেয়ে বেশ কয়েকবার পৌর কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েও কোন লাভ হয়নি। এর দেকভাল করার জন্য গ্রামে কমিটিও রয়েছে। এলাকাবাসী আরও জানায় কবরস্থানের ভিতরে যে সব বড় বড় গাছ ইতোপূর্বে বিক্রি হয়েছে, তার টাকা দিয়ে পুকুরের যে পাশে কবরস্থান রয়েছে সেই পাশে মাটি দিয়ে উচু করে বাঁধ দিলে ময়লা আবর্জনাযুক্ত পানি পবিত্র কবরস্থানে ঢুকতে পারবে না। এছাড়া কবরস্থানটি বিভিন্ন ধরনের ছোট বড় আগাছায় পূর্ণ হয়ে আছে- দাফন কাজের সুবিধার্থে যা সর্বদা জন্য পরিস্কার রাখা জরুরী। এই সময়ে এমনিতেই ডাকাতি আতঙ্কে এলাকাবাসী। গ্রামের ভিতরে এরকম জঙ্গলে ভরা কবরস্থানে অনেক সময় ডাকাতেরা আশ্রয় নিতে পারে বলেও ধারনা করছে গ্রামবাসী। এমতাবস্থায় আসন্ন বর্ষা মৌসুমের আগেই পবিত্র কবরস্থানটি রক্ষনাবেক্ষনে পৌর কর্তৃপক্ষ ও গোরস্থান কমিটির নিকট জরুরী পদক্ষেপ গ্রহণের দাবি এলাকাবাসী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)