ছবির ক্যাপশন:
আকিমুল ইসলাম, তিতুদহ:
চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের গোস্টবিহার গ্রামে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলি আজগার টগর। গতকাল শনিবার দুপুরে তিনি গোস্টবিহার গ্রামের লিটন আলির বাড়িতে এই কুশল বিনিময় করেন। এসময় তিনি এলাকাবাসীর খোঁজখবর নেন। এছাড়াও এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নেতা-কর্মীদের প্রতি নির্দেশ দেন। এসময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু, উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান টিপু, তিতুদহ ইউনিয়ন আ.লীগের সভাপতি শুকুর আলী, গড়াইটুপি ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুল মতিন, আ.লীগ নেতা ফাতরুজ্জামান মাস্টার, হায়দার আলী, ফারুক হোসেন, মিজানুর রহমান মিজান মাস্টার, গড়াইটুপি ইউনিয়ন পরিষদের সদস্য সাঈদ খোকন, ফারুক হোসেন চাঁন, জুয়েল রানা প্রমুখ।
