মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে বিতর্ক প্রতিযোগিতা

আপলোড তারিখঃ 2021-09-26 ইং
মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে বিতর্ক প্রতিযোগিতা ছবির ক্যাপশন:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উথলী মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজন প্রতিবেদক, উথলী: চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃষ্ঠপোষকতায় ও উথলী মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় জীবননগর উপজেলার উথলী মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘প্রতিযোগিতার বিষয় ছিলো ‘শুধুমাত্র আইন প্রয়োগ করে মাদকের বিস্তার রোধ করা সম্ভব’। অত্র বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীরা পক্ষে ও নবম শ্রেণির শিক্ষার্থীরা বিপক্ষে অবস্থান নিয়ে বিভিন্ন যুক্তি তর্ক উপস্থাপন করে। বিতর্ক প্রতিযোগিতার প্রধান মডারেটর হিসেবে দায়িত্বপালন করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. আব্দুল মান্নান পিল্টু। সার্বিক তত্ত্বাবধানে ছিলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল হাকিম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. অহিদুল হক স্বপন। বিচারক মন্ডলীর আসনে ছিলেন অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) গোলাম ফারুক মিল্টন, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম ও আরিফুল ইসলাম। বক্তব্যের সময় নির্ধারণে দায়িত্বপালন করেন অত্র প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক মো. আব্দুল মতিন। শুধুমাত্র আইন প্রয়োগ করে মাদকের বিস্তার রোধ করা সম্ভব এই বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় উভয় দলই নানা যুক্তি ও তথ্য দিয়ে বক্তব্য উপস্থাপন করে অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলে। বিচারকদের ফলাফলের ভিত্তিতে বিতর্ক প্রতিযোগিতার পক্ষের দল দশম শ্রেণির শিক্ষার্থীরা বিজয় লাভ করে। এসময় বিজয়ী দলের সাইফুল ইসলাম সেরা বক্তা নির্বাচিত হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)