ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন (এনডিসি) দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা হেয়ার প্রসেসিং ও ক্যাপ কারখানা পরিদর্শন করেছেন। গতকাল শনিবার বিকেল সাড়ে চারটার দিকে তিনি পরিদর্শনে যান। এসময় হেয়ার প্রসেসিং সমিতির সভাপতি হাসিবুজ্জামান সহিদ বিশ্বাস কারখানার বিভিন্ন অংশ ঘুরিয়ে দেখান এবং হেয়ার প্রসেসিংয়ের নানা দিক তুলে ধরেন। পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার কারখানার সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকার, নবাগত দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার, চুয়াডাঙ্গা জেলা সমবায় অফিসের পরিদর্শক মো. আব্দুর রাশেদ, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ, দামুড়হুদা উপজেলা সমবায় অফিসার হারুন অর রশিদ। আরও উপস্থিত ছিলেন সমিতির সেক্রেটারি লিয়াকত আলী মেম্বার, কারখানা মালিক মিজানুর রহমান, আয়ুব মোল্লা প্রমুখ।
