‘আমরা সকল সময় আলেম-উলামাদের সঙ্গে আছি’

আপলোড তারিখঃ 2021-09-26 ইং
‘আমরা সকল সময় আলেম-উলামাদের সঙ্গে আছি’ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর থানার নবাগত ওসির সঙ্গে উলামা পরিষদের সৌজন্য সাক্ষাৎ নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহাসীনের (পিপিএম বার) সঙ্গে চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের নেতা-কর্মীদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় সদর থানায় উপস্থিত হয়ে জেলা উলামা পরিষদের একটি প্রতিনিধি দল এই সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহাসীনকে শুভেচ্ছা জানান তাঁরা। সৌজন্য সাক্ষাৎকালে ওসি মোহাম্মদ মহাসীন বলেন, ‘আমরা সকল সময় আলেম-উলামাদের সঙ্গে আছি, আপনারা যে কোনো প্রয়োজনে আমার অফিসে আসবেন। আপনাদের খেদমতে আমি সবসময় প্রস্তুত থাকবো, ইনশাআল্লাহ।’ এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের উপদেষ্টা কমিটির সভাপতি মুফতি জুনাইদ আল-হাবীবী, সাধারণ সম্পাদক মুফতি মুস্তফা কামাল কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, সদস্য হাফেজ মাওলানা আনিসুর রহমান, দামুড়হুদা থানা শাখার সভাপতি মুফতি রুহুল আমিন, পৌর সভাপতি মুফতি আজিজুল্লাহ মাওলানা মামুনুর রশিদ, হাফেজ মাওলানা আবু সুফিয়ান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)