ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে নঈম জোয়ার্দ্দার
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে সপ্তাহব্যাপী চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় চুয়াডাঙ্গা পৌর শহরের সাদেক আলী মল্লিকপাড়ার বাইতুল নাজাত জামে মসজিদ প্রাঙ্গনে যুবলীগের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার।
বৃক্ষরোপণ শেষে চুয়াডাঙ্গার জীবননগর বাসস্ট্যান্ডে এক সংক্ষিপ্ত আলোচনা ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে নঈম হাসান জোয়ার্দ্দার বলেন, ‘সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের সুযোগ্য কন্যা সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সপ্তাহব্যাপী আমরা বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। এই কর্মসূচির মাধ্যমে জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপারে সজাগ থেকে প্রতিরোধে ভূমিকা রাখতে চাই। যাতে নতুন প্রজন্ম একটা সুষ্ঠু পরিবেশে বেড়ে ওঠতে পারে। প্রধানমন্ত্রী এই জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপারে সচেতন ও সজাগ। তার বলিষ্ঠ নেতৃত্বে আমরা বিশ্ব দরবারে ভূমিকা রেখে যাচ্ছি।’ এসময় তিনি চুয়াডাঙ্গার সকল উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সকল যুবলীগ নেতা-কর্মীদের ফলজ, বনজ ও ওষুধী বৃক্ষরোপণের আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সদস্য আলমগীর আজম খোকা, যুবলীগ নেতা দরুদ হাসান, জুয়েল জর্দ্দার, রামীম হাসান সৈকত, তানভীর রেজা টুটুল, জুয়েল, আলমগীর, খোকন, রানা, খান জাহান, রুবেল, সোহাগ, তানজীল, রাজু, সুমন রাজা, আল-আমিন, মামুন, তাজু, ইকবাল, মোকলেস, ইমন, আজাদ, নোমান, আনোয়ার, ইমরান, মামুনুর রশিদ পূর্ণ, সাদিকুর জেকার প্রমুখ।
