আমঝুপিতে সড়ক দুর্ঘটনায় বিক্রয় কর্মী নিহত

আপলোড তারিখঃ 2021-09-25 ইং
আমঝুপিতে সড়ক দুর্ঘটনায় বিক্রয় কর্মী নিহত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আমঝুপি: মেহেরপুরে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ইয়াহিয়া (৫০) নামের ওষুধ কোম্পানির এক বিক্রয় কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মুজিবনগর উপজেলার পুরন্দরপুর গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে রাব্বি (২১), রোস্তম আলীর ছেলে সজীব (২১) ও গাংনী উপজেলার চাঁদবিল গ্রামের হামিদুল ইসলামের ছেলে সাগর (১৮)। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে আমঝুপি বিএডিসির ফার্মের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াহিয়া কুষ্টিয়া মিরপুর উপজেলার আমলার গোলাম হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ‘চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কে বেপরোয়া গতিতে তিনজন মোটরসাইকেল আরোহী এসে সরাসরি ওষুধ কোম্পানির বিক্রেতা ইয়াহিয়াকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ইয়াহিয়া নিহত হন পরে ওই মোটরসাইকেল আরোহী তিনজন সেখান থেকে পালিয়ে যান। আমরা প্রাথমিকভাবে জানতে পারি তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলায় বাসা। তিনি দীর্ঘদিন মেহেরপুরে থানা পাড়ায় ভাড়া বাসায় থাকতেন।’ মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ-দারা-খান পিপিএম জানান, বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, আহত তিনজনকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)