মেহেরপুর শহর থেকে গন্ধগোকুল উদ্ধার

আপলোড তারিখঃ 2021-09-24 ইং
মেহেরপুর শহর থেকে গন্ধগোকুল উদ্ধার ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকার একটি বাড়ি থেকে বিলুপ্তপ্রায় গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর বন বিভাগের কর্মকর্তারা গন্ধগোকুলটি উদ্ধার করেন। জানা গেছে, মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকার আজম খানের বাড়ির একটি গর্তে গন্ধগোকুলটি লাফালাফি করছে দেখে বনবিভাগের খবর দেওয়া হয়। পরে দুপুরের দিকে সহকারী বন কর্মকর্তা জাফরউল্লাহর নেতৃত্বে বন বিভাগের লোকজন এসে গন্ধগোকুলকে উদ্ধার করেন। গন্ধগোকুলটিকে এলাকাভেদে এশীয় তাল খাটাশ, ভোঁদড়, লেঞ্জা, ভামসহ বিভিন্ন নামে এটিকে ঢাকা হয়ে থাকে। সহকারী বন কর্মকর্তা জাফর উল্লাহ বলেন, গন্ধগোকুল বর্তমানে অরক্ষিত প্রাণী হিসেবে বিবেচিত হয়ে থাকে। পুরনো গাছ, বন জঙ্গল কমে যাওয়ার কারণে প্রাণিটির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। তিনি জানান, এই প্রাণি মানুষের কোনো ক্ষতি করে না। তবে নিজেকে বাঁচাতে মানুষকে ভয়-ভীতি দেখায়। জাফর উল্লাহ বলেন, গন্ধগোকুলটিকে বন-জঙ্গল এলাকায় অবমুক্ত করে দেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)