চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের জরুরি বৈঠক

আপলোড তারিখঃ 2021-09-22 ইং
চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের জরুরি বৈঠক ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা সদর উপজেলার সব ইউনিয়নে সম্মেলন করার লক্ষ্যে সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা কেদারগঞ্জস্থ জেলা স্বেচ্ছাসেবক লীগের দলীয় কার্যালয়ে এ জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। জরুরি বৈঠকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জুয়েল রানা, ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মাফিজুর রহমান মাফি ও ২ নম্বর যুগ্ম আহ্বায়ক ইমরান আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য মিথুন, শাহিন, মামুন, আকাশ, মানিক, লাল্টু, আলামিন, মমিন, খাইরুল, ফয়সাল, পিয়াস, কায়েস, সেলিম, নাহিদ, শাহাদুল, রেণ্টু, রতন, বাবু, রাজা প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)