সীমান্তে যুবককে পিটিয়ে ফেলে রেখে গেল বিএসএফ

আপলোড তারিখঃ 2021-09-22 ইং
সীমান্তে যুবককে পিটিয়ে ফেলে রেখে গেল বিএসএফ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: ঝিনাইদহের মহেশপুরে রফিকুল ইসলাম (৩৭) নামের এক ভারতীয় নাগরিককে পিটিয়ে সীমান্তে ফেলে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার রায়পুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। পরে গতকাল মঙ্গলবার সকালে স্থানীয়দের মাধ্যমে তাঁকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। রফিকুল ইসলাম ভারতের নদীয়া জেলার গাংনাপুর থানার রাখালগাছী গ্রামের আশারুল মণ্ডলের ছেলে। ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, রাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আসছিলেন রফিকুল ইসলাম। এসময় ভারতের সুন্দর বিএসএফ ক্যাম্পের টহল সদস্যরা তাঁকে পিটিয়ে আহত করে। তিনি চিৎকার দিলে বিএসএফ সদস্যরা সীমান্তের রায়পুর এলাকায় ফেলে যান। পরে গতকাল মঙ্গলবার সকালে তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। জিজ্ঞাসাবাদে রফিকুল ঝিনাইদহের মহেশপুরের নেপা এলাকায় আত্মীয়ের বাড়িতে যাওয়ার কথা বললেও ধারণা করা হচ্ছে অবৈধ কোনো কাজে তিনি সীমান্তে এসেছিলেন। তিনি আরও জানান, রফিকুলকে ফেরতের বিষয়ে বিএসএফের সঙ্গে দুপুরে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিএসএফ জানিয়েছে, ভারতীয় পুলিশের মাধ্যমে বাড়িসহ অন্যান্য বিষয় খোঁজ নিয়ে তাঁকে ফেরত নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)