আন্দুলবাড়ীয়ার কর্চাডাঙ্গায় চাষির ফুলকপির চারা কেটে দিয়েছে দুর্বৃত্তরা

আপলোড তারিখঃ 2021-09-22 ইং
আন্দুলবাড়ীয়ার কর্চাডাঙ্গায় চাষির ফুলকপির চারা কেটে দিয়েছে দুর্বৃত্তরা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের কর্চাডাঙ্গায় মা মনসা মন্দিরতলা নামক মাঠে পূর্ব শত্রুতার জের ধরে রাতের আঁধারে এক প্রান্তিক চাষির প্রায় দুই বিঘা জমিতে রোপণ করার উপযোগী দুটি বেডে প্রস্তুতকৃত উন্নত জাতের হাইব্রিড লিনজা ফুলকপির চারা কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত সোমবার দিনগত রাতে এক দল দুর্বৃত্ত এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছে এলাকাবাসী। জানা গেছে, আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কর্চাডাঙ্গা গ্রামের প্রান্তিক চাষি আতিয়ার মণ্ডলের পুত্র সানোয়ার হোসেন (৪০) বাড়ির পার্শ্ববর্তী মন্দিরতলা নামক মাঠে মা মনসা মন্দিরের পাশে নিজ জমিতে দুটি বেডে ফুলকপির চারা পরিচর্যা করে আসছিলেন। হঠাৎ গত সোমবার দিনগত রাতে কে বা কারা পূর্ব শত্রুতার জের ধরে রাতের আঁধারে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে সম্পূর্ণ কেটে ব্যাপক ক্ষতি সাধন করেছে। খবর পেয়ে ক্ষতিগ্রস্ত কৃষক সানোয়ার হোসেন নিজ জমিতে এ দৃশ্য দেখে হতাশ হয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। সম্প্রতি একই মাঠে প্রান্তিক চাষি কর্চাডাঙ্গা গ্রামের রকম আলী ও অনন্তপুর গ্রামের শফির ফসল তছরুপসহ বিনষ্ট করে দুর্বৃত্তরা। এছাড়াও গত তিন দিন পূর্বে শাহাপুর গ্রামের আবু বক্করের পুত্র ইস্রাফিল হোসেনের শাহাপুরের কানাপুকুর মাঠে ফুলকপি গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। জানা গেছে, গত এক সপ্তাহ ও কয়েক মাসের ব্যবধানে আন্দুলবাড়ীয়া ইউনিয়নের বিভিন্ন মাঠে একের পর এক নানা ফসল তছরুপের ঘটনা দিনদিন বৃদ্ধি ব্যাপক হারে পাচ্ছে। ফসল তছরুপের ঘটনা ঘটায় এলাকার কৃষক ও চাষিরা দিশেহারা হয়ে পড়েছেন। বর্তমানে অত্র ইউনিয়নের সকল প্রান্তিক চাষি ও কৃষকদের মধ্যে ফসল তছরুপসহ বিনষ্টের চরম আতঙ্ক বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত খেত মালিক সানোয়ার হোসেন এ প্রতিবেদককে জানান, আনুমানিক ক্ষয়-ক্ষতির পরিমাণ এক লক্ষাধিক টাকা হবে বলে তিনি দাবি করেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার বাহা উদ্দীনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ ঘটনা যেকোনো ব্যক্তিই ঘটাক না কেন, এটা অত্যন্ত ঘৃণিত ও নিন্দনীয় অপরাধ। আমি বিষয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি যে উক্ত বিষয়টি দ্রুত তদন্ত করা হোক। তদন্ত পূর্বক দুর্বৃত্তদের খুঁজে আইনের বওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ ব্যাপারে আন্দুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, যে ক্ষতি সাধন হয়েছে, তা কখনোই ক্ষতি পূরণ হবার নয়। অপূরণীয় ক্ষতি সাধন হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন ক্ষতিগ্রস্ত খেত মালিক সানোয়ার হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)