চুয়াডাঙ্গার উৎপাদিত মুগডাল কৃষকদের কাছ থেকে ক্রয় করল : জাপানী রফতানী কারক প্রতিষ্ঠান ইউগ্লেনা

আপলোড তারিখঃ 2017-05-30 ইং
চুয়াডাঙ্গার উৎপাদিত মুগডাল কৃষকদের কাছ থেকে ক্রয় করল : জাপানী রফতানী কারক প্রতিষ্ঠান  ইউগ্লেনা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার উৎপাদিত মুগডাল কৃষকদের কাছ থেকে সরাসরি  ক্রয় করল  জাপানী রফতানীকারক প্রতিষ্ঠান গ্রামীন  ইউগ্লেনা। বুধবার দুপুরে জেলার জীবননগর উপজেলার আশতলা গ্রামে এ ক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়।  বারী-৬ জাতের মুগডাল বীজ চুয়াডাঙ্গা সদর ও জীবননগর উপজেলায় ৬০ হেক্টর জমিতে চাষ করা হয়েছে। সাধারন মুগডাল আকারে ছোট হওয়ার কারনে ফলন কম হয়। এ কারনে কৃষকরা বারী-৬ জাতের মুগডাল চাষে আগ্রহী হয়ে উঠেছে। বীজ বপন থেকে উত্তোলন করা পর্যন্ত এ চাষে সময় লাগে ৬০ দিন। সাধারন মুগ বিঘা প্রতি উৎপাদন হয় ৩ মন। সেখানে  বারী-৬ জাতের মুগডাল  উৎপাদন হচ্ছে  ৬ মন হারে। বর্তমানে খোলা বাজারে মুগডাল ২৬/২৭শ টাকা মন দরে বিক্রি হচ্ছে। তবে ইউগ্লেনা ক্রয় করছে ৩২শ টাকা মন দরে। উদ্বোধনী দিনে ২০ মেট্রিক টন মুগডাল ক্রয় করা হয়। ইফাদের অর্থায়নে পিকেএসএফের পেইস প্রকল্পের আওতায় আর আর এফ মুগডাল উৎপাদন ও বাজারজাত করনের কাজ করছে। মুগডাল ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ। বক্তব্য দেন ইউগ্লেনার বাংলাদেশ  প্রতিনিধি নাহিদ হাসান, পিকেএসএফের প্রজেক্ট ম্যানেজার  মাসুম সরকার, আরআরএফের সহকারী নির্বাহী পরিচালক  এ্যান্টোনি বিশ্বাস, প্রশাসন মানবসম্পদ বিভাগের ইনচার্জ ম্যানিলা বিশ্বাস, প্রকল্প সমন্বয়কারী শাহানাজ বেগম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)