আলমডাঙ্গায় সহায়তা প্রদানের জন্য ১০ শিল্পী চূড়ান্ত

আপলোড তারিখঃ 2021-09-21 ইং
আলমডাঙ্গায় সহায়তা প্রদানের জন্য ১০ শিল্পী চূড়ান্ত ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় দুস্থ শিল্পীদের মধ্যে সরকার কর্তৃক সহায়তা প্রদান করা হচ্ছে। গতকাল সোমবার বিকেল চারটার দিকে উপজেলা নির্বাহী অফিসারের অফিসকক্ষে উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রধানদের নিয়ে ১০ জন দুস্থ শিল্পীর নাম চূড়ান্ত করা হয়। চূড়ান্ত ১০ জন শিল্পীকে ২৫ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাগরিক নাট্যাঙ্গনের সভাপতি খ. হামিদুল ইসলাম আজম, দর্পন থিয়েটারের প্রতিষ্ঠাতা জামসিদুল হক মুনি, কলা কেন্দ্রের সভাপতি ইকবাল হোসেন, সম্পাদক রেবারানী সাহা, মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক একাডেমির সভাপতি আশরাফুল হক লুলু, সম্পাদক আতিক বিশ্বাস প্রমুখ। সভায় নির্বাহী অফিসার রনি আলম নূর জানান, মোট দরখাস্ত জমা হয়েছে ১৯টি। সরকার টাকা দিয়েছে ২৫ হাজার। এদের মধ্যে থেকে ১০ জন প্রকৃত দুস্থ শিল্পী নির্বাচন করতে হবে। নির্বাহী অফিসার রনি আলম নূর ১৯টি দরখাস্ত সকলের সামনে উপস্থাপন করেন। চূড়ান্ত শিল্পীদের আগামী যেকোনো দিন উপজেলা পরিষদের চেয়ারম্যানের উপস্থিতিতে বরাদ্দকৃত টাকা প্রদান করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)