ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বদলি হওয়ায় আলমডাঙ্গা আলাউদ্দিন আহম্মেদ পাঠাগারের পক্ষ থেকে তাঁকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে ওসির অফিস কক্ষে এ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন পাঠাগারের পরিচালক কবি গোলাম রহমান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন ওসি (অপারেশন) মাহবুবুর রহমান, ওসি (তদন্ত) মো. তুহিনুজ্জামান, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সম্পাদক খ. হামিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক প্রশান্ত বিশ্বাস ও আলাউদ্দিন আহম্মেদ পাঠাগারের পরিচালক ও প্রেসক্লাবের ধর্মীয় সম্পাদক কবি গোলাম রহমান চৌধুরী।
