মেহেরপুরে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় স্থাপনে জমির বরাদ্দপত্র হস্তান্তর

আপলোড তারিখঃ 2021-09-20 ইং
মেহেরপুরে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় স্থাপনে জমির বরাদ্দপত্র হস্তান্তর ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় স্থাপনের জন্য অকৃষি খাস জমির বরাদ্দপত্র হস্তান্তর করা হয়েছে। গতকাল রোববার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ বরাদ্দপত্র হস্তান্তর করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় স্থাপনের জন্য অকৃষি খাস জমির বরাদ্দপত্র হস্তান্তর করেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পত্নী, মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম বরাদ্দপত্র গ্রহণ করেন। এসময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলম খান, পুলিশ সুপার মো. রাফিউল আলম, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডা. মো. রফিকুল ইসলাম, মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো রফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মো. মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজ আল আসাদ, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস, মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়ার উদ্দিন বিশ্বাস , মেহেরপুর জেলা আনসার কমান্ডেন্ট রাকিবুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, পিপি পল্লব ভট্টাচার্য, জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার খান, মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কে এম শাহীন কবীর, জেলা মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)