মেহেরপুর জেলা সমাজসেবা কল্যাণ কমিটির ত্রাণ-সামগ্রী বিতরণ

আপলোড তারিখঃ 2021-09-20 ইং
মেহেরপুর জেলা সমাজসেবা কল্যাণ কমিটির ত্রাণ-সামগ্রী বিতরণ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: বাংলাদেশ সমাজকল্যাণ পরিষদ কর্তৃক মেহেরপুর জেলা সমাজসেবা কল্যাণ কমিটির উদ্যোগে ত্রাণ-সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মেহেরপুর জেলা সমাজসেবা কল্যাণ কমিটির ত্রাণ-সামগ্রী বিতরণ করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেহেরপুরের বিভিন্ন এলাকার ২ শ দুস্থ পরিবারের মধ্যে খাদ্য-সহায়তা প্রদান করেন। এসময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পত্নী ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম, জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলম খান, পুলিশ সুপার মো. রাফিউল আলম, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডা. মো. রফিকুল ইসলাম, মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মো. মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজ আল আসাদ, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস, মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়ার উদ্দিন বিশ্বাস, মেহেরপুর জেলা আনসার কমান্ডেন্ট রাকিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)