মহেশপুরে কলেজ ছাত্রী শামছুন্নাহার নিখোঁজ

আপলোড তারিখঃ 2021-09-19 ইং
মহেশপুরে কলেজ ছাত্রী শামছুন্নাহার নিখোঁজ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর শহর থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কলেজের ডিগ্রী তৃতীয় বর্ষের ছাত্রী শামছুন্নাহার (২৪) নিখোঁজ হয়েছেন। তাকে খুজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় মহেশপুর থানায় একটি জিডি করা হয়েছে। শামছুন্নাহার কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের জামাল ড্রাইভারের মেয়ে। পারিবারিক সুত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার শামছুন্নাহার মহেশপুরের দূর্গাপুর (বেগমপুর) গ্রামে তার বোনের বাড়িতে বেড়াতে যান। গত শুক্রবার সকালে মহেশপুর পৌরসভার হাটখোলা বাসস্ট্যান্ড এসে বাসের জন্য অপেক্ষা করতে থাকেন। এরপর তার কোন হদিস নেই। দুলাভাই মোমিনুর রহমান জানান, শুক্রবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ক্লাস থাকায় সকাল ৭টার সময় শামছুন্নাহার বেরিয়ে পড়ে। তার নাম্বারের মোবাইলে ফোন করা হলে সে জানায় গাড়ির জন্য অপেক্ষা করছে। তার পর থেকে শামছুন্নাহারের মোবাইলটি সচল থাকলেও অপর প্রান্ত থেকে ফোন ধরে বলা হয় এটি খুলনার গল্লামারী এবং এটি আমার স্বামীর ফোন। পরবর্তীতে যতবার ফোন করা হয় ততবারই ফোন ধরে পুরুষ কন্ঠে বলতে থাকে এটি আমার ফোন। আপনাদের কোথাও ভুল হচ্ছে। এবিষয়ে কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া জানান, কল ট্রাকিং করে ঝিনাইদ শহরে লোকেশন পাওয়া গেছে। তিনি মহেশপুর থানায় জিডি করার পরামর্শ দেন। এবিষয়ে মহেশপুর থানায় ৮৪৪ নাম্বারে একটি জিডি করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)