অসুস্থ ভাষা সৈনিক ও প্রবীণ আ.লীগ নেতাকে দেখতে গেলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

আপলোড তারিখঃ 2021-09-19 ইং
অসুস্থ ভাষা সৈনিক ও প্রবীণ আ.লীগ নেতাকে দেখতে গেলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরে অসুস্থ ভাষা সৈনিক ইসমাইল হোসেন ও প্রবীণ আওয়ামী লীগ নেতা কামালের সাথে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাক্ষাৎ করেছেন। এসময় প্রতিমন্ত্রী তাদের চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নেন। গতকাল শনিবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন মেহেরপুরের ভাষা সৈনিক ও প্রবীণ আওয়ামী লীগ নেতা অসুস্থ ইসমাইল হোসেনকে দেখতে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে যান। এসময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী সেখান বেশ কিছুক্ষণ অবস্থান করেন এবং তার চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নেন। এদিকে, মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের শালিকা গ্রামের প্রবীণ আওয়ামী লীগ নেতা অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিনকে দেখতে তার বাড়িতে যান। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গতকাল শনিবার দুপুরের দিকে বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেনের বাড়িতে পৌঁছান। এসময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী তার চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নেন এবং বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেনের সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন। মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন সময় প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)