ফজল মণ্ডল সভাপতি ও টুটুল মিয়া সম্পাদক

আপলোড তারিখঃ 2021-09-18 ইং
ফজল মণ্ডল সভাপতি ও টুটুল মিয়া সম্পাদক ছবির ক্যাপশন:
গাংনী বাজার মার্কেট মালিক সমিতির ৮ সদস্যবিশিষ্ট কমিটি গঠন গাংনী অফিস: গাংনী বাজার মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। মার্কেট মালিক ফজলুল হককে সভাপতি ও টুটুল মিয়াকে সাধারণ সম্পাদক করে ৮ সদস্যবিশিষ্ট কার্যনিবাহী কমিটি গঠন করা হয়। গতকাল শুক্রবার বিকেলে গাংনী বাজারের এসএম প্লাজার তৃতীয় তলায় দোকান মালিক ও বিশিষ্ট ব্যবসায়ী হাজি আলফাজ উদ্দিনকে আহ্বায়ক হয়ে তিন সদস্যের আহ্বায়ক কমিটি এ আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভা শেষে ৮ সদস্যবিশিষ্ট মালিক পরিচালনা কমিটি গঠন করা হয়। মার্কেট মালিক পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- গাংনী বাসস্ট্যান্ড মন্ডল মার্কেটের ফজলুল হক (ফজল মণ্ডল) সভাপতি, সিনিয়র সহসভাপতি এস এম প্লাজা মার্কেটের হাজি রবিউল ইসলাম, সহসভাপতি স্মরণিকা শপিং মলের আবু মুসা, সাধারণ সম্পাদক স্বপ্ন কল্পনা মার্কেটের টুটুল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নিউ মার্কেটের আশরাফ উদ্দিন বাবু, অর্থ সম্পাদক নুরজাহান মার্কেটের মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক কাথুলী মোড় এলাকার ওয়াহেদ বিন হোসেন মিণ্টু ও আমিরুল মার্কেটের সালাউদ্দিন শাওনকে প্রচার সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। এসময় প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেকসহ গাংনী বাজারের দোকান মালিকগণ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)