চুয়াডাঙ্গায় জামায়াতে ইসলামীর ইয়াতিমদের সম্মানে ইফতারে রুহুল আমীন : এতিমরা যথাযথ মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছে

আপলোড তারিখঃ 2017-05-29 ইং
চুয়াডাঙ্গায় জামায়াতে ইসলামীর ইয়াতিমদের সম্মানে ইফতারে রুহুল আমীন : এতিমরা যথাযথ মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছে ছবির ক্যাপশন:
ইসলাম এতিমদেরকে অনেক মর্যাদা দিয়েছে। আমাদের অজ্ঞতার কারণে এতিমরা যথাযথ মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছে। সমাজে বৈষম্যের শিকার হচ্ছে, একথাগুলি বলেন জেলা জামায়াতরে সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াতের মনোনীত নমিনী মোঃ রুহুল আমিন । গতকাল সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে ইয়াতিমদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করে। শিবিরের সাবেক জেলা সভাপতি মো. বেলাল হোসাইনের সভাপতিত্বে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে রুহুল আমিন আরো বলেন মানবতার কল্যাণ নিশ্চিত করতে কোরআনের সমাজ তথা ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার বিকল্প নেই। ইসলামী রাষ্ট্র ছাড়া সুবিধাবঞ্চিত মানুষের দুঃখ-দুর্দশা লাঘব হবে না। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সমাজকল্যান সম্পাদক নায়েব আলী, সবিউল ইসলাম সবুজ, আব্দুর রহমান প্রমূখ। -প্রেসবিজ্ঞপ্তি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)