ছবির ক্যাপশন:
জীবননগর অফিস:
জীবননগরে প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটায় জীবননগর বাজারের ব্যবসায়ীদেরে উদ্যোগে জীবননগর শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ খেলার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, পৌর আওয়ামী লীগের সভাপতি মুন্সী নাসির উদ্দিন, মাইটিভির প্রতিনিধি মিঠুন মাহমুদ, দৈনিক মেহেরপুর প্রতিদিন পত্রিকার জীবননগর ব্যুরো প্রধান মাজেদুল মিল্টনসহ বাজারের ব্যবসায়ীরা। উদ্বোধন খেলায় মেঘনা দলকে ১-০ গোলে পরাজিত করে মধুমতি একাদশ জয়লাভ করে। খেলাটি সার্বিক পরিচালনা করেন সাবেক ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম।
