হারদীর নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করলেন আসাদুল হক বিশ্বাস

আপলোড তারিখঃ 2021-09-17 ইং
হারদীর নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করলেন আসাদুল হক বিশ্বাস ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুল হক বিশ্বাসের সাথে তাঁর বাসভবন বিশ্বাস টাওয়ারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় হারদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুল হক বিশ্বাস। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল মালেক, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি, জেলা কৃষক লীগের সহসভাপতি আক্তারুজ্জামান, আইনবিষয়ক সম্পাদক আব্দুল খালেক, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ও চুয়াডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাফিজুর রহমান মাফি। হারদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাজিবুল হাসান রাজুর পরিচানলায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন হারদী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আরপ আলী, আব্দুস সালাম, শাহাদৎ মেম্বার, হাকিম, সাধারণ সম্পাদক আহসানুজ্জামান ঝাণ্টু, সাংগঠনিক সম্পাদক আসাবুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ও হারদী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজাদ, হারদী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)