চুয়াডাঙ্গা পরিবার ফেসবুক গ্রুপের পুরস্কার বিতরণ ও ব্লাড ব্যাংকের উদ্বোধন

আপলোড তারিখঃ 2021-09-17 ইং
চুয়াডাঙ্গা পরিবার ফেসবুক গ্রুপের পুরস্কার বিতরণ ও ব্লাড ব্যাংকের উদ্বোধন ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকভিত্তিক গ্রুপ ‘চুয়াডাঙ্গা পরিবার’ কর্তৃক আয়োজিত অনলাইনে গানের প্রতিযোগিতামূলক রিয়েলেটি শো চুয়াডাঙ্গা’র গায়েন সিজন-১ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পুরস্কার বিতরণ শেষে চুয়াডাঙ্গা পরিবারের উদ্যোগে ব্লাড ব্যাংক কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে চুয়াডাঙ্গা সদরের হিজলগাড়ী প্রেসক্লাবের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চুয়াডাঙ্গার পরিবারের পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক এম এ আর নয়নের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান কাজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজলগাড়ী বাজার কমিটির সাবেক সভাপতি মীর মফিজ উদ্দিন ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শামীম হোসেন মিজি। এছাড়াও উপস্থিত ছিলেন হিজলগাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেলিম রেজা, মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি শাহীন সরকার, চুয়াডাঙ্গা পরিবারের পরিচালক মণ্ডলীর সদস্য সাংবাদিক আব্দুস সামাদ অপূর্ব, দৈনিক সময়ের সমীকরণ-এর সাংবাদিক আনিস বিশ্বাস, জহিরুল ইসলাম জনি, আব্দুর রহমান, মাহফুজ আহম্মেদ ও জাহিরুল ইসলাম। চুয়াডাঙ্গা’র গায়েন প্রতিযোগিতার বিজয়ী তিনজনের হাতে পুরস্কার তুলে দেওয়ার পর কেক কেটে চুয়াডাঙ্গা পরিবার ব্লাড ব্যাংকের শুভ উদ্বোধন করা হয়। সেই সাথে হাসান জামিলকে আহ্বায়ক ও জহিরুল ইসলাম জনি এবং আব্দুর রহমানকে যুগ্ম আহ্বায়ক করে ১৬ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা পরিবারের প্রতিষ্ঠাতা ও দৈনিক সময়ের সমীকরণ-এর হিজলগাড়ী প্রতিনিধি সাংবাদিক আরিফ হাসান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)