ঝিনাইদহ জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2021-09-16 ইং
ঝিনাইদহ জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিতঝিনাইদহ জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টা থেকে শিল্পকলা একাডেমিতে এই আয়োজন করা হয়। দীর্ঘদিন পর সরকার দলীয়ে এই সংগঠনের বর্ধিত সভাকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ছিল উৎসবের আমেজ পড়ে যায়। জেলা-উপজেলা এমনকি গ্রাম থেকে শত শত নেতা-কর্মী আসেন। মিছিলে মিছিলে একাকার হয়ে যায় রাজপথ। জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক সুব্রত পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক অ্যাড. ড. শামীম আল সাইফুল সোহাগ, কার্যনির্বাহী সদস্য মো. হুমায়ন কবির, ইঞ্জিনিয়ার প্রতীক ঘোষ, কেন্দ্রীয় সদস্য অ্যাড. এম হাসানুজ্জামান তুষার ও মো. শেখ জসিম উদ্দিন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাশীদুর রহমান রাসেল, হাফিজুর রহমান, রাজু আহমেদ ও শফিকুল ইসলাম শিমুল। বর্তিত সভায় ৬টি উপজেলা, পৌরসভা যুবলীগ থেকে ২০ জন করে অংশগ্রহণ করেন। এছাড়া জেলা আহ্বায়ক কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। বর্ধিত সভায় আলোচনায় বিভিন্ন ইউনিটে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি তোলা তোলা হয়। কেন্দ্রীয় নেতারা আলোচানার মাধ্যমে সংগঠনকে চাঙ্গা করার জন্য সার্বিক নির্দেশনা দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)