চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালনে কর্মসূচি গ্রহণ

আপলোড তারিখঃ 2021-09-16 ইং
চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালনে কর্মসূচি গ্রহণ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্যাপন উপলক্ষে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় শহরের হোটেল সাহিদ প্যালেসে সভাটি অনুষ্ঠিত হয়। বেসরকারি প্রতিষ্ঠান হাঙ্গার প্রজেক্ট ও এশিয়া ফাউন্ডেশন এ কর্মসূচির সহযোগিতা করছে। চুয়াডাঙ্গায় সুশাসনের জন্য নাগরিক-সুজনের সভাপতি অধ্যাপক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সুজনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাহবুবুল ইসলাম সেলিম, হাঙ্গার প্রজেক্টের যশোর আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলম, এরিয়া সমন্বয়কারী গিয়াস উদ্দিন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক বিপুল আশরাফ ী সুজনের সমন্বয়কারী নুঝহাত পারভিন উপস্থিত ছিলেন। সভায় হাঙ্গার প্রজেক্টের যশোর আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলম বলেন, চলতি বছরে দেশের ৬১টি জেলায় ৪ জন সাংবাদিক এবং ১ জন সুজন প্রতিনিধি নিয়ে অনলাইন সাংবাদিকতা বিষয়ে কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচিতে অনুসন্ধানীমূলক সাংবাদিকতা, তথ্য অধিকার আইন, জাতীয় শুদ্ধাচার বিষয়ে আলোচনা করা হয়েছে। এ কর্মসূচির মধ্যে প্রতিটি বিভাগ থেকে ৩ জন সাংবাদিককে পুরস্কৃত করা হবে এবং নগদ অর্থ মূল্য ধরা হয়েছে। একদল সাংবাদিকের নেতৃত্ব গড়ে ওঠে তাহলে দেশের অনেক উপকার হবে। সভায় আগামী অক্টোবর মাসে জাতীয় শুদ্ধাচার বিষয়ে করণীয় শীর্ষক আলোচনা, তথ্য অধিকার বিষয়ে আলোচনা ও অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ে কাজ করার বিষয়ে ঐক্যমত পোষণ করা হয়। আগামী ২৯ সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)