ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন:
আলমডাঙ্গা ও মেহেরপুরে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে গাঙচিল সাহিত্য ও সংস্কৃতি পরিষদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বুধবার পৃথক আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে গাঙচিল সাহিত্য ও সংস্কৃতি পরিষদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে বাবু হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ অনুষ্ঠানে কবিতা আবৃতি করেন হামিদুল ইসলাম আজম ও জামিরুল ইসলাম খান জামিল।
আলমডাঙ্গা উপজেলা গাঙচিল সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি, শিক্ষক, কবি ও সাহিত্যিক এম. জামিরুল ইসলাম খান জামিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সম্পাদক কবি আ ফ ম সিরাজ সামজী। তিনি গাঙচিলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বক্তব্য দিতে গিয়ে বলেন, ‘আমি খান আখতারের সাথে অনেক সাহিত্য অনুষ্ঠানে গিয়েছি। গাঙচিলের উত্তরাত্তোর সমৃদ্ধি কামনা করছি।’
এ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন গাঙচিল সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সমন্বয়ক, আলমডাঙ্গা প্রেসক্লাবের সেক্রেটারি, বিশিষ্ট নাট্যকার, কবি ও সাহিত্যিক খন্দকার হামিদুল ইসলাম আজম। তিনি বলেন, ‘গাঙচিল আজ দেশ অবধি বিশ্বের বিভিন্ন দেশে তার পদচারণায় মুখরিত। এভাবেই গাঙের মতো বয়ে চলুক আর চিলের ন্যায় উড়তে উড়তে সারা বিশ্বজগৎ আলোকিত করুক গাঙচিল।’
বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা গাঙচিল সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সেক্রেটারি ও কবি হাবিবুর রহমান মজুমদার, সাংগঠনিক সম্পাদক কবি শাহিনুর রহমান অপূর্ব, আলাউদ্দিন আহমেদ পাঠাগারের পরিচালক ও কবি গোলাম রহমান চৌধুরী। এছাড়াও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজহারুল ইসলাম রাতুল, নাঈমুল ইসলাম নাঈম, ভাবনা প্রমুখ।
মেহেরপুর:
আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটার মধ্যদিয়ে সাহিত্য সংগঠন গাঙচিলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বুধবার দুপুরের দিকে মেহেরপুর সরকারি মহিলা কলেজ মিলনায়তনে গাঙচিল সাহিত্য সংগঠনের এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
গাঙচিল জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটোর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ মেহেরপুর জেলা শাখার আহ্বায়ক প্রফেসর হাসানুজ্জামান মালেক, গাংনী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, সাইদুর রহমান, শফি কামাল পলাশ, শাহিনুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে সংগীত ও কবিতা আবৃত্তি করেন আবুল কাশেম, শাহিনুর রহমান, ফৌজিয়া আফরোজ তুলি, পারমিতা ভট্টাচার্য প্রমুখ। এর আগে গাঙচিলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেখানে কেক কাটা হয়।