কার্পাসডাঙ্গায় পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

আপলোড তারিখঃ 2021-09-15 ইং
কার্পাসডাঙ্গায় পাঁচ ব্যবসায়ীকে জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে অভিযান চালিয়ে পাঁচ ব্যবসায়ীকে জরিমান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় কার্পাসডাঙ্গা বাজার ব্রিজ মোড়ের মেসার্স শুভ বীজ ভান্ডারে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জব্দ করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৭ ধারায় ২৫ হাজার টাকা, মেসার্স আলিম স্টোরে পাটজাত মোড়ক আইনে ২০১০ সালের ১৪ ধারায় ৩ হাজার টাকা, কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের একমাত্র প্রবেশ পথের ওপর কাঁচাবাজার বসায় মুনসুর আলীকে ১ হাজার টাকা, মুজাহিদকে ১ হাজার টাকা ও ইয়াকুব আলীকে ১ হাজার টাকাসহ মোট ৩১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ বলেন, এ অভিযান অব্যাহত থাকবে ও হ্যান্ড মাইকে করোনাকালীন সময়ে উপস্থিত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। মেয়াদোত্তীর্ণ কীটনাশকগুলো কার্পাসডাঙ্গা আশ্রয়ন প্রকল্পের ৩য় তলা বিল্ডিংয়ের নিকট ভেঙে ও মাটিতে পুতে বিনষ্ট করা হয়। কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের এএসআই জাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)