চুয়াডাঙ্গায় যুবদল নেতা রাজীব খানের জন্মদিনে বিএনপির ফুলেল শুভেচ্ছা

আপলোড তারিখঃ 2021-09-15 ইং
চুয়াডাঙ্গায় যুবদল নেতা রাজীব খানের জন্মদিনে বিএনপির ফুলেল শুভেচ্ছা ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজীব খানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা রজব আলী সুপার মার্কেটেস্থ জেলা বিএনপির কার্যালয়ে তাঁকে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মো. সিরাজুল ইসলাম মণি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শফিকুল ইসলাম পিটু, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি রাফাতুল্লাহ মহলদার, আব্দুল হান্নান, সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক দপ্তর সম্পদক ইয়াছিন হাসান কাকন, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম, জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক তরিকুল আলম জোয়ার্দ্দার বিলু, জেলা যুবদলের যুগ্ম সস্পাদক হাফিজ উদ্দিন হাবলু, অর্থ সম্পাদক মো. মমিনুর রহমান মমিন, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক অপু মালিক, জেলা ছাত্রদলের সহসভাপতি মতিউর রহমান মিশর, যুগ্ম সম্পদক সাইমুনজ্জাম মিশা, পৌর ছাত্রদলের সদস্যসচিব মাজেদুল আলম মেহদী, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিব হাসান ও সংগীত।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)