মুজিবনগরে দুস্থ ২৪ জন নারী পেলেন সেলাই মেশিন

আপলোড তারিখঃ 2021-09-14 ইং
মুজিবনগরে দুস্থ ২৪ জন নারী পেলেন সেলাই মেশিন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে মেহেরপুর জেলার মহাজনপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২৪ জন দুস্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন। এসময় গোলাম রসুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন এখন অসহায় গরিব মানুষের ঘরে ঘরে। পর্যায়ক্রমে সকলকে অসহায় মানুষের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হবে। এসময় জেলা পরিষদের সদস্য নার্গিস সুলতানা, সহকারী প্রকৌশলী মুজিবুর রহমান সেখানে উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)