ছবির ক্যাপশন:
জীবননগর অফিস:
জীবননগর উপজেলা আইনশৃঙ্খলা প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান হাফিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উপজেলা শিক্ষা অফিসার জালাল উদ্দীন, জীবননগর থানার প্রতিনিধি ওসি (তদন্ত) মারুফ সরোয়ার, উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন মোড়ল ও বিজিবি কমান্ডার।
এছাড়াও উপস্থিত ছিলেন জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জি এ জাহিদুল ইসলাম জাহিদ বাবু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সামসুর রহমান চঞ্চল, হাসাদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বিশ^াস, বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, সীমান্ত ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল কাদের ও মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান। সভায় উপজেলার আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ বিষয়ে আলোচনা করা হয়। সভায় সকলেই উপজেলার আইনশৃঙ্খলা বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।
