চুয়াডাঙ্গা ও মেহেরপুরে নতুন ৮ জন আক্রান্ত

আপলোড তারিখঃ 2021-09-14 ইং
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে নতুন ৮ জন আক্রান্ত ছবির ক্যাপশন:
সারা দেশে ৪১ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ৯৫৩ জন নিজস্ব প্রতিবেদক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু সংখ্যা কমলেও বেড়েছে শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত আরও ৪১ জনের মৃত্যু মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা আক্রান্ত হয়েছে ১ হাজর ৯৫৩ জন। এর আগে গত রোববার করোনায় মৃত্যু হয়েছিল ৫১ জনের এবং করোনা শনাক্ত হয়েছিল ১ হাজার ৮৭১ জনের। এদিকে, গতকাল চুয়াডাঙ্গায় নতুন করে ৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত বা উপসর্গ নিয়ে কারও মৃত্যু হয়নি। অন্যদিকে গতকাল মেহেপুরে নতুন করে ১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় নতুন করে ৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাড়িঁয়েছে ৬ হাজার ৮৩১ জনে। গতকাল জেলায় করোনা আক্রান্ত বা উপসর্গ নিয়ে কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২০৯ জনের। গতকাল সোমবার জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করে। গতকাল নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ৩ জন, আলমডাঙ্গা উপজেলার ৩ জন ও জীবননগর উপজেলার ১ জন রয়েছে। জানা যায়, গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার ৯০ টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ৭টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে বাকী ৮৩টি নমুনার ফলাফল নেগেটিভ এসেছে। নমুনা পরীক্ষার বিচনায় শনাক্তের হার ৭.৭৭ শতাংশ। গতকাল জেলায় করোনা থেকে নতুন ৩৬ জন সুস্থ হয়েছে। এখন পর্যন্ত জেলায় করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ৪২২ জন। গত এক সপ্তাহে জেলার ৬৮৬টি নমুনা পরীক্ষা করে ৫৮টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৮ দশমিক ৪৫ শতাংশ। এখন পর্যন্ত চুয়াডাঙ্গায় জেলা স্বাস্থ্য বিভাগের ৮৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নতুন আক্রান্ত একজন ব্যাতীত প্রত্যেকেই সুস্থ হয়েছে কর্মক্ষেত্রে যোগদান করেছেন। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ২৭ হাজার ৭০টি, প্রাপ্ত ফলাফল ২৮ হাজার ২৭টি (পিসিআর ও র‌্যাপিড অ্যান্টিজেন), পজিটিভ ৬ হাজার ৮৩১ জন। জেলায় বর্তমানে ২০০ জন হোম আইসোলেশন ও হাসপাতাল আইসোলেশনে রয়েছে। এর মধ্যে হোম আইসোলেশনে আছে ১৮৯ জন ও হাসপাতাল আইসোলেশনে ১১ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২০৯ জনের। এর মধ্যে জেলায় করোনা আক্রান্ত হয়ে জেলার হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে মৃত্যু হয়েছে ১৮৯ জনের। এছাড়া চুয়াডাঙ্গায় আক্রান্ত অন্য ২০ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে। মেহেরপুর: মেহেরপুরে গত ২৪ ঘণ্টায় নতুন ১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ সময় জেলায় করোনা আক্রান্ত বা উপসর্গ নিয়ে কারও মৃত্যু হয়নি। গতকাল সোমবার জেলা সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করে। স্বাস্থ্য বিভাগ সূত্রে আরও জানা যায়, গতকাল সিভিল সার্জন অফিস করোনা পরীক্ষার ৬৭টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ১টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। বাকী ৬৬টি নমুনার ফলাফল নেগেটিভ আসে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ৪৯ শতাংশ। বর্তমানে মেহেরপুরে ৩০ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এর মধ্যে সদর উপজেলার ৭ জন, গাংনী উপজেলার ১১ জন ও মুজিবনগর উপজেলার ১২ জন রয়েছে। এখন পর্যন্ত এ জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৭৯ জনের। এর মধ্যে সদর উপজেলার ৮২ জন, গাংনী উপজেলার ৫৮ জন ও মুজিবনগর উপজেলার ৩৯ জন। সারা দেশ: সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সারা দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৬ হাজার ৯৭২ জনে। একই সময় নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৫৩ জন। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৩৮৮ জনের নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৬৯ শতাংশ। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৩২ হাজার ৩৬৬ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৪ হাজার ১১২ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ৮২ হাজার ৯৩৩ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ৪১ জনের মধ্যে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৬ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৭ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন ও ১১ থেকে ২০ বছরের মধ্যে দুইজন রয়েছে। মারা যাওয়াদের মধ্যে ২৫ জন পুরুষ ও ১৬ জন নারী। এদের মধ্যে একজন ছাড়া সবাই হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৪ জন, রাজশাহী বিভাগে তিনজন, খুলনা বিভাগে ছয়জন, বরিশালে একজন, সিলেট বিভাগে একজন ও ময়মনসিংহ বিভাগে দুইজন মারা গেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)