ছবির ক্যাপশন:
সারা দেশে ৫১ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ৮৭১ জন
নিজস্ব প্রতিবেদক:
সারাদেশে আবারও বাড়ছে করোনায় মৃত্যু ও শনাক্তে হার। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত আরও ৫১ জনের মৃত্যু মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা আক্রান্ত হয়েছে ১ হাজর ৮৭১ জন। এর আগে গত শনিবার করোনায় মৃত্যু হয়েছিল ৪৮ জনের এবং করোনা শনাক্ত হয়েছিল ১ হাজার ৩২৭ জনের। এদিকে, গতকাল চুয়াডাঙ্গায় নতুন করে ১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত বা উপসর্গ নিয়ে কারও মৃত্যু হয়নি। অন্যদিকে গতকাল মেহেপুরে নতুন করে ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় নতুন করে ১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাড়িঁয়েছে ৬ হাজার ৮২৪ জনে। গতকাল জেলায় করোনা আক্রান্ত বা উপসর্গ নিয়ে কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২০৯ জনের। গতকাল রোববার জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করে। গতকাল নতুন আক্রান্ত ব্যক্তি সদর উপজেলার বাসিন্দা।
জানা যায়, গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার ১০৩ টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ১টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে বাকী ১০২টি নমুনার ফলাফল নেগেটিভ এসেছে। নমুনা পরীক্ষার বিচনায় শনাক্তের হার ০.৯৭ শতাংশ। গতকাল জেলায় করোনা থেকে নতুন ১৩ জন সুস্থ হয়েছে। এখন পর্যন্ত জেলায় করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ৩৮৬ জন।
গত এক সপ্তাহে জেলার ৭২০টি নমুনা পরীক্ষা করে ৬২টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৮ দশমিক ৬১ শতাংশ। এখন পর্যন্ত চুয়াডাঙ্গায় জেলা স্বাস্থ্য বিভাগের ৮৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নতুন আক্রান্ত একজন ব্যাতীত প্রত্যেকেই সুস্থ হয়েছে কর্মক্ষেত্রে যোগদান করেছেন।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ২৭ হাজার ১৪টি, প্রাপ্ত ফলাফল ২৭ হাজার ৯৩৭টি (পিসিআর ও র্যাপিড অ্যান্টিজেন), পজিটিভ ৬ হাজার ৮২৪ জন। জেলায় বর্তমানে ২২৯ জন হোম আইসোলেশন ও হাসপাতাল আইসোলেশনে রয়েছে। এর মধ্যে হোম আইসোলেশনে আছে ২২১ জন ও হাসপাতাল আইসোলেশনে ৮ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২০৯ জনের। এর মধ্যে জেলায় করোনা আক্রান্ত হয়ে জেলার হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে মৃত্যু হয়েছে ১৮৯ জনের। এছাড়া চুয়াডাঙ্গায় আক্রান্ত অন্য ২০ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।
মেহেরপুর:
মেহেরপুরে গত ২৪ ঘণ্টায় নতুন ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ সময় জেলায় করোনা আক্রান্ত বা উপসর্গ নিয়ে কারও মৃত্যু হয়নি। গতকাল শনিবার জেলা সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করে। স্বাস্থ্য বিভাগ সূত্রে আরও জানা যায়, গতকাল সিভিল সার্জন অফিস করোনা পরীক্ষার ৭৮টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ৬টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। বাকী ৭২ টি নমুনার ফলাফল নেগেটিভ আসে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৭ দশমিক ৬৯ শতাংশ। বর্তমানে মেহেরপুরে ৩৩ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এর মধ্যে সদর উপজেলার ৮ জন, গাংনী উপজেলার ১৩ জন ও মুজিবনগর উপজেলার ১২ জন রয়েছে। এখন পর্যন্ত এ জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৭৯ জনের। এর মধ্যে সদর উপজেলার ৮২ জন, গাংনী উপজেলার ৫৮ জন ও মুজিবনগর উপজেলার ৩৯ জন।
সারা দেশ:
সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৫১ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৬ হাজার ৯৩১ জনে। একই সময় নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৮৭১ জন। গতকাল রোববার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৭৪ জনের নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৪৬ শতাংশ। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৩০ হাজার ৪১৩ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৮৬ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ৭৮ হাজার ৮২১ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ৫১ জনের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ১ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৭ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুইজন ও ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন রয়েছে।
মারা যাওয়াদের মধ্যে ২২ জন পুরুষ ও ২৯ জন নারী। এদের মধ্যে সবাই হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৪ জন, রাজশাহী বিভাগে একজন, খুলনা বিভাগে চারজন, সিলেট বিভাগে ৬ জন, রংপুর বিভাগে একজন ও ময়মনসিংহ বিভাগে একজন মারা গেছেন।
