জীবননগরের ডুমুরিয়ায় বিষপানের ১০দির পর যুবকের মৃত্যু

আপলোড তারিখঃ 2021-09-13 ইং
জীবননগরের ডুমুরিয়ায় বিষপানের ১০দির পর যুবকের মৃত্যু ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ডুমুরিয়া উত্তর পাড়ায় সাকিব (২৪) নামের এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। তিনি ওই গ্রামের আসাদুল হকের পুত্র। পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, ডুমুরিয়া গ্রামে একটি নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে বিভিন্ন মালামাল পণ্য-সামগ্রী তুলতে পিতার নিকট টাকা চাওয়াকে কেন্দ্র করে পিতা-পুত্রের মাঝে ঝগড়া লাগে। পিতার ওপর অভিমান করে পুত্র সাকিব পরিবারের সদস্যদের সকলের অজান্তে গত ২ সেপ্টেম্বর ঘাসে প্রয়োগ করা বিষপান করে। তাকে দ্রত উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন শেষে বাড়িতে নিয়ে আসেন। গত ২ দিন নিজ বাড়িতে থাকার পর আবারো হঠাৎ গুরুত্বর অসুস্থ হয়ে পড়েন। গত ৯ সেপ্টেম্বর পুনরায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পৃথকভাবে টানা ১০ দিন চিকিৎসাধীন থাকার পর গত শনিবার সকল সাড়ে ১০টায় মৃত্যু বরণ করেন। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলামের নির্দেশে শাহাপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই জমির হোসেন লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন রিপোর্ট তৈরী করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)